১০৭. সূরা আল মাউন
সাহায্য সহায়তা
ٱلْمَاعُون

সূরা আল মাউন

সাহায্য সহায়তা
৭ আয়াতমাক্কী

সূরা আল মাউন (الماعون, অর্থ: সাহায্য সহায়তা) কুরআনের ১০৭ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৭টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৬০২ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা আল মাউন — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 107:1أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِতুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
  2. 107:2فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَসে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
  3. 107:3وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِএবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
  4. 107:4فَوَيْلٌ لِّلْمُصَلِّينَঅতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
  5. 107:5ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَযারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
  6. 107:6ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَযারা লোক দেখানোর জন্য তা করে,
  7. 107:7وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَএবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
সূরা শুনুনMishary Alafasy