৫৩. সূরা নাজম
তারা
ٱلنَّجْم

সূরা নাজম

তারা
৬২ আয়াতমাক্কী

সূরা নাজম (النجم, অর্থ: তারা) কুরআনের ৫৩ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৬২টি আয়াত রয়েছে এবং এটি ২৭ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫২৬ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা নাজম — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 53:1وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰশপথ তারকার যখন তা অস্ত যায়,
  2. 53:2مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰতোমাদের (মাঝে ছোট থেকে বড় হয়েছে সেই) সঙ্গী গুমরাহও নয় আর ভুলপথে পরিচালিতও নয়,
  3. 53:3وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓআর সে মনগড়া কথাও বলে না।
  4. 53:4إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰতাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,
  5. 53:5عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰতাকে শিক্ষা দেয় শক্তিশালী,
  6. 53:6ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰপ্রজ্ঞার অধিকারী (জিবরাঈল) সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল,
  7. 53:7وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰআর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে,
  8. 53:8ثُمَّ دَنَا فَتَدَلَّىٰঅতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,
  9. 53:9فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।
  10. 53:10فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰতখন (আল্লাহ) তাঁর বান্দাহর প্রতি ওয়াহী করলেন যা ওয়াহী করার ছিল।
  11. 53:11مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ(নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল।
  12. 53:12أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰসে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে?
  13. 53:13وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰঅবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল
  14. 53:14عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰশেষসীমার বরই গাছের কাছে,
  15. 53:15عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓযার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
  16. 53:16إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰযখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়)
  17. 53:17مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ(নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি।
  18. 53:18لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓসে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল।
  19. 53:19أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰতোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ?
  20. 53:20وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓআর তৃতীয় আরেকটি মানাৎ সম্পর্কে? (এ সব অক্ষম, বাকশক্তিহীন, নড়া-চড়ার শক্তিহীন মূর্তিগুলোর পূজা করা কতটা যুক্তিযুক্ত)
  21. 53:21أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰকী! তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান?
  22. 53:22تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓতাহলে এটাতো খুবই অসঙ্গত ভাগ-বাঁটোয়ারা।
  23. 53:23إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓএগুলো তো কেবল কতকগুলো নাম যে নাম তোমরা আর তোমাদের পিতৃ পৃরুষরা রেখেছ, এর পক্ষে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তিরই অনুসরণ করে, যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
  24. 53:24أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰমানুষ কি তাই পায় যা সে চায়? (আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে দেন ইহকালে আর পরকালে),
  25. 53:25فَلِلَّهِ ٱلَْٔاخِرَةُ وَٱلْأُولَىٰকেননা আল্লাহই পরকাল আর ইহকালের মালিক।
  26. 53:26۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَئًْا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓআকাশে কতই না ফেরেশতা আছে তাদের সুপারিশ কোনই কাজে আসবে না, তবে (কাজে আসবে) যদি তিনি অনুমতি দেন যার জন্য আল্লাহ ইচ্ছে করবেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট।
  27. 53:27إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلَْٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰযারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদের স্ত্রীবাচক নামে নামকরণ করে থাকে।
  28. 53:28وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَئًْاঅথচ এ বিষয়ে তাদের কোনই জ্ঞান নেই, তারা কেবল অনুমানেরই অনুসরণ করছে, আর প্রকৃত সত্যের মুকাবালায় অনুমান কোনই কাজে আসে না।
  29. 53:29فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَاকাজেই যে আমার স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয় আর পার্থিব জীবন ছাড়া (অন্য কিছুই) কামনা করে না, তুমি তাকে এড়িয়ে চল।
  30. 53:30ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰতাদের জ্ঞানের দৌড় ঐ পর্যন্তই। তোমার প্রতিপালক খুব ভাল করেই জানেন কে তার পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর তিনি ভালই জানেন কে সঠিক পথে আছে।
  31. 53:31وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَُٰٓٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَىযা আছে আকাশে আর যা আছে যমীনে সব আল্লাহরই- যাতে তিনি যারা মন্দ কাজ করে তাদেরকে তাদের কাজের প্রতিফল দেন আর যারা সৎকর্ম করে তাদেরকে দেন শুভ প্রতিফল।
  32. 53:32ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓযারা বিরত থাকে বড় বড় পাপ আর অশ্লীল কার্যকলাপ থেকে ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া; বস্তুতঃ তোমার প্রতিপালক ক্ষমা করার ব্যাপারে অতি প্রশস্ত। তিনি তোমাদের সম্পর্কে খুব ভালভাবেই জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর যখন তোমরা তোমাদের মায়েদের পেটে ভ্রুণ অবস্থায় ছিলে। কাজেই নিজেদেরকে খুব পবিত্র মনে করো না। কে তাক্বওয়া অবলম্বন করে তা তিনি ভালভাবেই জানেন।
  33. 53:33أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰতুমি কি তাকে দেখেছ যে (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নেয়?
  34. 53:34وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓএবং সামান্য দান করে অতঃপর (হৃদয়) শক্ত করে ফেলে?
  35. 53:35أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓতার কি অদৃশ্যের জ্ঞান আছে যার কারণে সে দেখতে পায়?
  36. 53:36أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰনাকি মূসার কিতাবের তথ্য তার কাছে পৌঁছানো হয়নি,
  37. 53:37وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓআর ইবরাহীমের (কিতাবের খবর) যে (ইবরাহীম) ছিল পুরোপুরি দায়িত্ব পালনকারী।
  38. 53:38أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ(সে খবর এই) যে, কোন বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা।
  39. 53:39وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰআর এই যে, মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না,
  40. 53:40وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰআর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,
  41. 53:41ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰঅতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল
  42. 53:42وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰআর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত,
  43. 53:43وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰআর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
  44. 53:44وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَاআর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান।
  45. 53:45وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰআর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া- পুরুষ আর নারী,
  46. 53:46مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰএক ফোঁটা শুক্র হতে যখন তা নিক্ষিপ্ত হয়
  47. 53:47وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰআর এই যে, পুনরায় সৃষ্টির দায়িত্বভার তাঁরই উপর,
  48. 53:48وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰআর এই যে, তিনিই অভাবমুক্ত করেন আর সম্পদ দেন,
  49. 53:49وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰআর এই যে, শি‘রা (অর্থাৎ লুব্ধক নক্ষত্র)’র তিনিই প্রতিপালক,
  50. 53:50وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰআর এই যে, তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছিলেন,
  51. 53:51وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰআর সামূদ জাতিকেও, তাদের একজনকেও বাকী রাখেননি।
  52. 53:52وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰআর তার পূর্বে নূহের জাতিকেও, তারা ছিল অত্যধিক যালিম ও সীমালঙ্ঘনকারী।
  53. 53:53وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰতিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন,
  54. 53:54فَغَشَّىٰهَا مَا غَشَّىٰঅতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে।
  55. 53:55فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰঅতএব তুমি তোমার প্রতিপালকের কোন নি‘মাতে সন্দেহ পোষণ করবে?
  56. 53:56هَٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓঅতীতের সতর্ককারীদের মত এ (নবীও) একজন সতর্ককারী।
  57. 53:57أَزِفَتِ ٱلَْٔازِفَةُআগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী।
  58. 53:58لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌআল্লাহ ছাড়া কেউ তা সরাতে পারে না (বা প্রকাশ করতে পারে না)।
  59. 53:59أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَতোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ?
  60. 53:60وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَআর হাসছ, কাঁদছ না?
  61. 53:61وَأَنتُمْ سَٰمِدُونَবৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ,
  62. 53:62فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩তাই, আল্লাহর উদ্দেশ্যে সাজদায় পতিত হও আর তাঁর বন্দেগী কর।[সাজদাহ]
সূরা শুনুনMishary Alafasy