৫৫. সূরা আর-রাহমান
পরম করুণাময়
ٱلرَّحْمَٰن

সূরা আর-রাহমান

পরম করুণাময়
৭৮ আয়াতমাদানী

সূরা আর-রাহমান (الرحمن, অর্থ: পরম করুণাময়) কুরআনের ৫৫ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, এতে ৭৮টি আয়াত রয়েছে এবং এটি ২৭ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৩১ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা আর-রাহমান — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 55:1ٱلرَّحْمَٰنُপরম দয়ালু (আল্লাহ),
  2. 55:2عَلَّمَ ٱلْقُرْءَانَতিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
  3. 55:3خَلَقَ ٱلْإِنسَٰنَতিনিই মানুষ সৃষ্টি করেছেন,
  4. 55:4عَلَّمَهُ ٱلْبَيَانَতিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
  5. 55:5ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍসূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
  6. 55:6وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِতৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
  7. 55:7وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَতিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
  8. 55:8أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِযাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
  9. 55:9وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَসুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
  10. 55:10وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِআর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
  11. 55:11فِيهَا فَٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِএতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
  12. 55:12وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُআর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
  13. 55:13فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
  14. 55:14خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍ كَٱلْفَخَّارِতিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
  15. 55:15وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍআর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
  16. 55:16فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  17. 55:17رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِতিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
  18. 55:18فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  19. 55:19مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِদু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,
  20. 55:20بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ(কিন্তু তা সত্ত্বেও) উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
  21. 55:21فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  22. 55:22يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُএ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,
  23. 55:23فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  24. 55:24وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشََٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِপর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।
  25. 55:25فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  26. 55:26كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍপৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,
  27. 55:27وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِকিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,
  28. 55:28فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  29. 55:29يَسَْٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍআকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।
  30. 55:30فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  31. 55:31سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ(দায়িত্বের) ভারে ভারাক্রান্ত ওহে (জ্বিন ও মানুষ) দু’ (জাতি)! অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব,
  32. 55:32فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  33. 55:33يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍহে জ্বিন ও মানুষ জাতি! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পার তাহলে অতিক্রম কর, কিন্তু (আল্লাহর) প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
  34. 55:34فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  35. 55:35يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ(অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।
  36. 55:36فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  37. 55:37فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِযখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে
  38. 55:38فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  39. 55:39فَيَوْمَئِذٍ لَّا يُسَْٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّসে দিন না মানুষকে, না জ্বিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
  40. 55:40فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  41. 55:41يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِঅপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।
  42. 55:42فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  43. 55:43هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَএটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।
  44. 55:44يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍসেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।
  45. 55:45فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  46. 55:46وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِআর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।
  47. 55:47فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?
  48. 55:48ذَوَاتَآ أَفْنَانٍদু’টোই শাখা পল্লবে ভরপুর।
  49. 55:49فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  50. 55:50فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِদু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।
  51. 55:51فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  52. 55:52فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍ زَوْجَانِউভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।
  53. 55:53فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  54. 55:54مُتَّكِِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍতারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।
  55. 55:55فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  56. 55:56فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّতার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জ্বিন।
  57. 55:57فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  58. 55:58كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُতারা যেন পদ্মরাগ ও প্রবাল।
  59. 55:59فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  60. 55:60هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُউত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
  61. 55:61فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  62. 55:62وَمِن دُونِهِمَا جَنَّتَانِএ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।
  63. 55:63فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  64. 55:64مُدْهَآمَّتَانِঘন সবুজ এ বাগান দু’টো।
  65. 55:65فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  66. 55:66فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِদু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।
  67. 55:67فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  68. 55:68فِيهِمَا فَٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌতাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,
  69. 55:69فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  70. 55:70فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌতাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
  71. 55:71فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  72. 55:72حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
  73. 55:73فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  74. 55:74لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّপূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
  75. 55:75فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  76. 55:76مُتَّكِِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍতারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
  77. 55:77فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِঅতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
  78. 55:78تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِমাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।
সূরা শুনুনMishary Alafasy