৩৭. সূরা সাফফাত
সারিবদ্ধভাবে দাঁড়ানো
ٱلصَّافَّات

সূরা সাফফাত

সারিবদ্ধভাবে দাঁড়ানো
১৮২ আয়াতমাক্কী

সূরা সাফফাত (الصافات, অর্থ: সারিবদ্ধভাবে দাঁড়ানো) কুরআনের ৩৭ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১৮২টি আয়াত রয়েছে এবং এটি ২৩ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৪৪৬ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা সাফফাত — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 37:1وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّاশপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,
  2. 37:2فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًاঅতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,
  3. 37:3فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًاআর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,
  4. 37:4إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌতোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।
  5. 37:5رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِযিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।
  6. 37:6إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِআমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,
  7. 37:7وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَٰنٍ مَّارِدٍআর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।
  8. 37:8لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍযার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)
  9. 37:9دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।
  10. 37:10إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌতবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়।
  11. 37:11فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭতাদেরকে জিজ্ঞেস কর- সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা (বেশি প্রবল)? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি (অতি নগণ্য) মাটি থেকে।
  12. 37:12بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ(আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।
  13. 37:13وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَতাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না।
  14. 37:14وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَতারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে।
  15. 37:15وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌআর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’
  16. 37:16أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَআমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?
  17. 37:17أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَএবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’
  18. 37:18قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَতাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’
  19. 37:19فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।
  20. 37:20وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِতারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’
  21. 37:21هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَএটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে।
  22. 37:22۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ(হুকুম দেয়া হবে) ‘একত্র কর যালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও, যাদের তারা ‘ইবাদাত করত
  23. 37:23مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِআল্লাহর (‘ইবাদাতের) পরিবর্তে, আর তাদেরকে জাহান্নামের পথ দেখাও।
  24. 37:24وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسُْٔولُونَঅতঃপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে-
  25. 37:25مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ‘তোমাদের হয়েছে কী, তোমরা পরস্পরকে সাহায্য করছ না কেন?’
  26. 37:26بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَবরং আজ তারা (বিচারের সামনে) আত্মসমপর্ণ করবে।
  27. 37:27وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَতারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।
  28. 37:28قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِতারা (তাদের ক্ষমতাশালীদেরকে) বলবে, ‘‘তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে।’
  29. 37:29قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَতারা (অর্থাৎ ক্ষমতার অধিকারীরা) উত্তর দিবে- ‘‘তোমরা তো (বিচার দিবসের প্রতি) বিশ্বাসীই ছিলে না।
  30. 37:30وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَٰغِينَআর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী জাতি।
  31. 37:31فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَআমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে।
  32. 37:32فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَআসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম।’
  33. 37:33فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَসেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।
  34. 37:34إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَঅপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি।
  35. 37:35إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَতাদেরকে যখন ‘আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই’ বলা হত, তখন তারা অহংকার করত।
  36. 37:36وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭআর তারা বলত, ‘‘আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহগুলোকে ত্যাগ করব?
  37. 37:37بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَবরং সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] সত্য নিয়ে এসেছে এবং (পূর্বে আগমনকারী) রসূলদেরকে সত্যায়িত করেছে।
  38. 37:38إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ(এখন তাদেরকে বলা হবে) ‘তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে,
  39. 37:39وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَতোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’
  40. 37:40إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَকিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় (তারা এ সব ‘আযাব থেকে রক্ষা পাবে)।
  41. 37:41أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌতাদের জন্য আছে নির্ধারিত রিযক-
  42. 37:42فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَফলমূল; আর তারা হবে সম্মানিত।
  43. 37:43فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ(তারা থাকবে) নি‘য়ামাতের ভরা জান্নাতে
  44. 37:44عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَউচ্চাসনে মুখোমুখী হয়ে
  45. 37:45يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭতাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র।
  46. 37:46بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّٰرِبِينَনির্মল পানীয়, পানকারীদের জন্য সুপেয়, সুস্বাদু।
  47. 37:47لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَনেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না।
  48. 37:48وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌতাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
  49. 37:49كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌতারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।
  50. 37:50فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَঅতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে।
  51. 37:51قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌতাদের একজন বলবে- ‘‘(দুনিয়ায়) আমার ছিল একজন সাথী।
  52. 37:52يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَসে বলত- ‘‘তুমি কি বিশ্বাস কর যে,
  53. 37:53أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَআমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনো সত্যিই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে?
  54. 37:54قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَআল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’
  55. 37:55فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِতারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
  56. 37:56قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِসে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,
  57. 37:57وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَআমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।
  58. 37:58أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَএখন আমাদের আর মৃত্যু হবে না
  59. 37:59إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَআমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।
  60. 37:60إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُএটাই তো মহাসাফল্য।
  61. 37:61لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَএ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত।
  62. 37:62أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِআপ্যায়ন হিসেবে এটা উত্তম, না, (জাহান্নামের) জাক্কুম গাছ?
  63. 37:63إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةً لِّلظَّٰلِمِينَএ গাছটাকে আমি যালিমদের পরীক্ষা করার জন্য (একটা উপকরণ) বানিয়েছি (কেননা, যালিমরা বলে যে, জাহান্নামের ভিতর আবার গাছ হয় কী করে?)
  64. 37:64إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِএটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়।
  65. 37:65طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِএর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।)
  66. 37:66فَإِنَّهُمْ لََٔاكِلُونَ مِنْهَا فَمَالُِٔونَ مِنْهَا ٱلْبُطُونَজাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে।
  67. 37:67ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍএর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।
  68. 37:68ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِঅতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে।
  69. 37:69إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَতারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল।
  70. 37:70فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَঅতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল।
  71. 37:71وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَএদের আগের লোকেদের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল।
  72. 37:72وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَআমি তাদের মাঝে সতর্ককারী (রসূল) পাঠিয়েছিলাম।
  73. 37:73فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَএখন দেখ, এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কী হয়েছিল!
  74. 37:74إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَকিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)
  75. 37:75وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ(ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!
  76. 37:76وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِতাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম।
  77. 37:77وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَআর তার বংশধরদেরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম।
  78. 37:78وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلَْٔاخِرِينَআর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
  79. 37:79سَلَٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَٰلَمِينَবিশ্বজগতে নূহের প্রতি সালাম/শান্তি বর্ষিত হোক।
  80. 37:80إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
  81. 37:81إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَসে ছিল আমার মু’মিন বান্দাহদের একজন।
  82. 37:82ثُمَّ أَغْرَقْنَا ٱلَْٔاخَرِينَঅতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম।
  83. 37:83۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَঅবশ্যই ইবরাহীম ছিল তারই দলের লোক।
  84. 37:84إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍসে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হল,
  85. 37:85إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَসে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কিসের ‘ইবাদাত কর?
  86. 37:86أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَতোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মা’বুদ পেতে চাও?
  87. 37:87فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَবিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কী ধারণা পোষণ কর?
  88. 37:88فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِঅতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)
  89. 37:89فَقَالَ إِنِّى سَقِيمٌতারপর বলল, ‘‘আমি অসুস্থ।’’
  90. 37:90فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَঅতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল।
  91. 37:91فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَতারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, (আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার) আপনারা খাচ্ছেন না কেন?
  92. 37:92مَا لَكُمْ لَا تَنطِقُونَকী হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন?
  93. 37:93فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِঅতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল।
  94. 37:94فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَতখন লোকেরা (ফিরে এসে) তার দিকে ছুটে আসল।
  95. 37:95قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَসে বলল, ‘‘তোমরা (পাথর) খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ‘ইবাদাত কর?
  96. 37:96وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَআল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও।
  97. 37:97قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِতারা বলল, ‘তার জন্য একটা অগ্নিকুন্ড তৈরি কর, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ কর।’
  98. 37:98فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَতারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে এক্কেবারে হীন করে ছাড়লাম।
  99. 37:99وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِসে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন।
  100. 37:100رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَহে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর।
  101. 37:101فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍঅতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।
  102. 37:102فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَঅতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।
  103. 37:103فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِদু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহীম তাকে উপুড় ক’রে শুইয়ে দিল।
  104. 37:104وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُতখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম!
  105. 37:105قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَস্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  106. 37:106إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُঅবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।
  107. 37:107وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍআমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম।
  108. 37:108وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلَْٔاخِرِينَআর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
  109. 37:109سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক!
  110. 37:110كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
  111. 37:111إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَসে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।
  112. 37:112وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّٰلِحِينَআর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের- যে ছিল সৎকর্মশীল বান্দাহদের অন্তর্ভুক্ত একজন নবী।
  113. 37:113وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌআর আমি বরকত দিলাম তাকে আর ইসহাককে; (তাদের দু’জনের) বংশধরদের কতক সৎকর্মশীল, আর কতক নিজেদের প্রতি সুস্পষ্ট যুলুমকারী।
  114. 37:114وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَআমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম।
  115. 37:115وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِআর তাদের দু’জনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম।
  116. 37:116وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَআর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হয়েছিল।
  117. 37:117وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَআমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
  118. 37:118وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَআর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
  119. 37:119وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلَْٔاخِرِينَআমি তাদের উভয়কে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম।
  120. 37:120سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَমূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।
  121. 37:121إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَএভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  122. 37:122إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَতারা দু’জন ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।
  123. 37:123وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন।
  124. 37:124إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَস্মরণ কর, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
  125. 37:125أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ‘তোমরা কি বা‘য়ালকে ডাক, আর পরিত্যাগ কর সর্বোত্তম সৃষ্টিকারী
  126. 37:126ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَআল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।
  127. 37:127فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَকিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।
  128. 37:128إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَকিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।
  129. 37:129وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلَْٔاخِرِينَআমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
  130. 37:130سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।
  131. 37:131إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَএভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  132. 37:132إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَসে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত।
  133. 37:133وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَলূতও ছিল অবশ্যই রসূলদের একজন।
  134. 37:134إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَস্মরণ কর যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম
  135. 37:135إِلَّا عَجُوزًا فِى ٱلْغَٰبِرِينَএক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।
  136. 37:136ثُمَّ دَمَّرْنَا ٱلَْٔاخَرِينَঅতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে ছিয়েছিলাম।
  137. 37:137وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَতোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে
  138. 37:138وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?
  139. 37:139وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَইউনুসও ছিল রসূলদের একজন।
  140. 37:140إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِস্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।
  141. 37:141فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَঅতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।
  142. 37:142فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌপরে একটা বড় মাছে তাকে গিলে ফেলল, সে কাজ করেছিল ধিক্কারযোগ্য।
  143. 37:143فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَসে যদি (অনুতপ্ত হয়ে) আল্লাহর তাসবীহকারী না হত,
  144. 37:144لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَতাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত।
  145. 37:145۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌঅতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, আর সে ছিল রুগ্ন।
  146. 37:146وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍঅতঃপর আমি তার উপর লাউ-কুমড়া জাতীয় লতা-পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম।
  147. 37:147وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَঅতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম।
  148. 37:148فََٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍতারা ঈমান আনল, কাজেই আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম।
  149. 37:149فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَএখন তুমি তাদেরকে (অর্থাৎ মক্কার কাফিরদেরকে) জিজ্ঞেস কর ‘কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য, আর তাদের নিজেদের জন্য পুত্রগণ?
  150. 37:150أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًا وَهُمْ شَٰهِدُونَনাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?
  151. 37:151أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَদেখ, তারা অবশ্যই তাদের মন-গড়া কথা বলে যে,
  152. 37:152وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَআল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী।
  153. 37:153أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَতিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?
  154. 37:154مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَতোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?
  155. 37:155أَفَلَا تَذَكَّرُونَতাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
  156. 37:156أَمْ لَكُمْ سُلْطَٰنٌ مُّبِينٌ(তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?
  157. 37:157فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَতোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।
  158. 37:158وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَতারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।
  159. 37:159سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَতারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র।
  160. 37:160إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَকিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।
  161. 37:161فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَতোমরা আর তোমরা যাদের ‘ইবাদাত কর তারা
  162. 37:162مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَআল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ফিতনায় ফেলতে পারবে না।
  163. 37:163إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِপারবে কেবল তাকে, যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী।
  164. 37:164وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌআমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে।
  165. 37:165وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَআমরা সারিবদ্ধভাবে দন্ডায়মান (খেদমত দেয়ার জন্য)।
  166. 37:166وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَআমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।
  167. 37:167وَإِن كَانُوا۟ لَيَقُولُونَএ লোকেরা তো বলত
  168. 37:168لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَআগের লোকেদের মত আমাদের কাছে যদি কোন কিতাব থাকত
  169. 37:169لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَতাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।
  170. 37:170فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَকিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।
  171. 37:171وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَআমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে,
  172. 37:172إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَতাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।
  173. 37:173وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَআর আমার সৈন্যরাই বিজয়ী হবে
  174. 37:174فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍকাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
  175. 37:175وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَআর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
  176. 37:176أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَতারা কি আমার শাস্তি তরান্বিত করতে চায়?
  177. 37:177فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَশাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ঐ লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল!
  178. 37:178وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍকাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
  179. 37:179وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَআর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
  180. 37:180سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَসকল সম্মান ও ক্ষমতার রব্ব, তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে।
  181. 37:181وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَশান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি।
  182. 37:182وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَআর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।
সূরা শুনুনMishary Alafasy