৯৬. সূরা আলাক্ব
রক্তপিণ্ড
ٱلْعَلَق

সূরা আলাক্ব

রক্তপিণ্ড
১৯ আয়াতমাক্কী

সূরা আলাক্ব (العلق, অর্থ: রক্তপিণ্ড) কুরআনের ৯৬ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১৯টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৭ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা আলাক্ব — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 96:1ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَপাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
  2. 96:2خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍসৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।
  3. 96:3ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُপাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।
  4. 96:4ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِযিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,
  5. 96:5عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْশিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,
  6. 96:6كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓনা (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,
  7. 96:7أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓকারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,
  8. 96:8إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓনিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।
  9. 96:9أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰতুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,
  10. 96:10عَبْدًا إِذَا صَلَّىٰٓএক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?
  11. 96:11أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓতুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) সে যদি সৎ পথে থাকে,
  12. 96:12أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓআর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?)
  13. 96:13أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓতোমার কী ধারণা যদি সে (অর্থাৎ নিষেধকারী ব্যক্তি) সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় (তাহলে তার এ কাজ কেমন মনে কর?)
  14. 96:14أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰসে কি জানে না যে, আল্লাহ দেখেন?
  15. 96:15كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِনা, (সে যা করতে চায়) তা কক্ষনো করতে পারবে না, সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেঁচড়ে নিয়ে যাব-
  16. 96:16نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍমিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ
  17. 96:17فَلْيَدْعُ نَادِيَهُۥকাজেই সে তার সভাষদদের ডাকুক।
  18. 96:18سَنَدْعُ ٱلزَّبَانِيَةَআমিও ‘আযাবের ফেরেশতাদেরকে ডাকব,
  19. 96:19كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩না, তুমি কক্ষনো তার অনুসরণ করো না, তুমি সাজদাহ কর আর (আল্লাহর) নৈকট্য লাভ কর।[সাজদাহ]
সূরা শুনুনMishary Alafasy