ٱلتِّين
সূরা ত্বীন
ডুমুর
৮ আয়াতমাক্কী
সূরা ত্বীন (التين, অর্থ: ডুমুর) কুরআনের ৯৫ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৮টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৭ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা ত্বীন — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 95:1وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِশপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
- 95:2وَطُورِ سِينِينَশপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),
- 95:3وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِআর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ,
- 95:4لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍআমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)।
- 95:5ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَআবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)।
- 95:6إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍকিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান।
- 95:7فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ(ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?
- 95:8أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَআল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?
সূরা শুনুনMishary Alafasy