ٱلشَّرْح
সূরা ইনশিরাহ
বক্ষ প্রশস্তকরণ
৮ আয়াতমাক্কী
সূরা ইনশিরাহ (الشرح, অর্থ: বক্ষ প্রশস্তকরণ) কুরআনের ৯৪ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৮টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৬ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা ইনশিরাহ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 94:1أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?
- 94:2وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَআর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার,
- 94:3ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَযা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল।
- 94:4وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَএবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি।
- 94:5فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًاকষ্টের সাথেই স্বস্তি আছে,
- 94:6إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًاনিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।
- 94:7فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْকাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,
- 94:8وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَبএবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।
সূরা শুনুনMishary Alafasy