১০৫. সূরা ফীল
হাতি
ٱلْفِيل

সূরা ফীল

হাতি
৫ আয়াতমাক্কী

সূরা ফীল (الفيل, অর্থ: হাতি) কুরআনের ১০৫ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৫টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৬০১ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা ফীল — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 105:1أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِতুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
  2. 105:2أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍতিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
  3. 105:3وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَতিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
  4. 105:4تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍযারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
  5. 105:5فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭঅতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।
সূরা শুনুনMishary Alafasy