১০৪. সূরা হুমাযাহ
পরনিন্দাকারী
ٱلْهُمَزَة

সূরা হুমাযাহ

পরনিন্দাকারী
৯ আয়াতমাক্কী

সূরা হুমাযাহ (الهمزة, অর্থ: পরনিন্দাকারী) কুরআনের ১০৪ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৯টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৬০১ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা হুমাযাহ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 104:1وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍদুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
  2. 104:2ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥযে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
  3. 104:3يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥসে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
  4. 104:4كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِকক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
  5. 104:5وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُতুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
  6. 104:6نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُতা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
  7. 104:7ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفِْٔدَةِযা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
  8. 104:8إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌতা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
  9. 104:9فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।
সূরা শুনুনMishary Alafasy