ٱللَّيْل
সূরা লাইল
রাত
২১ আয়াতমাক্কী
সূরা লাইল (الليل, অর্থ: রাত) কুরআনের ৯২ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ২১টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৫ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা লাইল — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 92:1وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰশপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
- 92:2وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰশপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।
- 92:3وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓআর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
- 92:4إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰতোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
- 92:5فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰঅতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,
- 92:6وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰএবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
- 92:7فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰআমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
- 92:8وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰআর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,
- 92:9وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰআর যা উত্তম তা অমান্য করে,
- 92:10فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰআমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব।
- 92:11وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓযখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না।
- 92:12إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰসঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ
- 92:13وَإِنَّ لَنَا لَلَْٔاخِرَةَ وَٱلْأُولَىٰআর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি।
- 92:14فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰকাজেই আমি তোমাদেরকে দাউ দাউ ক’রে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।
- 92:15لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَىচরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না।
- 92:16ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰযে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়
- 92:17وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَىতাত্থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে,
- 92:18ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰযে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ দান করে,
- 92:19وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ(সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
- 92:20إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰএকমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।
- 92:21وَلَسَوْفَ يَرْضَىٰসে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।
সূরা শুনুনMishary Alafasy