৯১. সূরা শাম্স
সূর্য
ٱلشَّمْس

সূরা শাম্স

সূর্য
১৫ আয়াতমাক্কী

সূরা শাম্স (الشمس, অর্থ: সূর্য) কুরআনের ৯১ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১৫টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৫ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা শাম্স — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 91:1وَٱلشَّمْسِ وَضُحَىٰهَاশপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,
  2. 91:2وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَاশপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,
  3. 91:3وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَاশপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,
  4. 91:4وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَاশপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,
  5. 91:5وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَاশপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
  6. 91:6وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَاশপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,
  7. 91:7وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَاশপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,
  8. 91:8فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَاঅতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।
  9. 91:9قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَاসেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
  10. 91:10وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَاসেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।
  11. 91:11كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآসামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।
  12. 91:12إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَاযখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।
  13. 91:13فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَاতখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না।
  14. 91:14فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَاকিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন।
  15. 91:15وَلَا يَخَافُ عُقْبَٰهَاআর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।
সূরা শুনুনMishary Alafasy