ٱلْبَلَد
সূরা বালাদ
নগর
২০ আয়াতমাক্কী
সূরা বালাদ (البلد, অর্থ: নগর) কুরআনের ৯০ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ২০টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৪ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা বালাদ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 90:1لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),
- 90:2وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِআর তুমি এই নগরের হালালকারী।
- 90:3وَوَالِدٍ وَمَا وَلَدَশপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),
- 90:4لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍআমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।
- 90:5أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌসে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?
- 90:6يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًاসে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
- 90:7أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌসে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
- 90:8أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِআমি কি তাকে দু’টো চোখ দিইনি?
- 90:9وَلِسَانًا وَشَفَتَيْنِআর একটা জিহবা আর দু’টো ঠোঁট?
- 90:10وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِআর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
- 90:11فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।
- 90:12وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُতুমি কি জান দুর্গম গিরিপথ কী?
- 90:13فَكُّ رَقَبَةٍ(তা হচ্ছে) দাসমুক্তি।
- 90:14أَوْ إِطْعَٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍঅথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান
- 90:15يَتِيمًا ذَا مَقْرَبَةٍনিকটাত্মীয় ইয়াতীমকে,
- 90:16أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍঅথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে।
- 90:17ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِতদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।
- 90:18أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِতারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)।
- 90:19وَٱلَّذِينَ كَفَرُوا۟ بَِٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشَْٔمَةِআর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।
- 90:20عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢতাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।
সূরা শুনুনMishary Alafasy