ٱلْفَجْر
সূরা ফাজ্র
ভোরবেলা
৩০ আয়াতমাক্কী
সূরা ফাজ্র (الفجر, অর্থ: ভোরবেলা) কুরআনের ৮৯ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৩০টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৩ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা ফাজ্র — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 89:1وَٱلْفَجْرِঊষার শপথ,
- 89:2وَلَيَالٍ عَشْرٍ(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ,
- 89:3وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِজোড় ও বেজোড়ের শপথ,
- 89:4وَٱلَّيْلِ إِذَا يَسْرِআর রাতের শপথ যখন তা গত হতে থাকে,
- 89:5هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍঅবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।
- 89:6أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍতুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?
- 89:7إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِউচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?
- 89:8ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِযার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।
- 89:9وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِএবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
- 89:10وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِএবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?
- 89:11ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِযারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল,
- 89:12فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَআর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল।
- 89:13فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍঅতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন
- 89:14إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِতোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন (যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়)।
- 89:15فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِমানুষ এমন যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’
- 89:16وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِআর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযক সঙ্কুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন।’
- 89:17كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَনা (রিযক) কক্ষনো (মান-সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না,
- 89:18وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِআর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেয়ার জন্য পরস্পরকে উৎসাহিত কর না,
- 89:19وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّاআর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল।
- 89:20وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّاআর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস।
- 89:21كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّاএটা মোটেই ঠিক নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেয়া হবে,
- 89:22وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّاআর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে,
- 89:23وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰআর জাহান্নামকে সেদিন (সামনাসামনি) আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?
- 89:24يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِىসে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!
- 89:25فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌঅতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না
- 89:26وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌএবং তাঁর বাঁধনের মত কেউ বাঁধতে পারবে না।
- 89:27يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ(অপর দিকে নেককার লোককে বলা হবে) হে প্রশান্ত আত্মা!
- 89:28ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةًতোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে।
- 89:29فَٱدْخُلِى فِى عِبَٰدِىঅতঃপর আমার (নেক) বান্দাহদের মধ্যে শামিল হও
- 89:30وَٱدْخُلِى جَنَّتِىআর আমার জান্নাতে প্রবেশ কর।
সূরা শুনুনMishary Alafasy