৮৮. সূরা গাশিয়াহ্
বিহ্বলকর ঘটনা
ٱلْغَاشِيَة

সূরা গাশিয়াহ্

বিহ্বলকর ঘটনা
২৬ আয়াতমাক্কী

সূরা গাশিয়াহ্ (الغاشية, অর্থ: বিহ্বলকর ঘটনা) কুরআনের ৮৮ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ২৬টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯২ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা গাশিয়াহ্ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 88:1هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?
  2. 88:2وُجُوهٌ يَوْمَئِذٍ خَٰشِعَةٌকতক মুখ সেদিন নীচু হবে
  3. 88:3عَامِلَةٌ نَّاصِبَةٌহবে কর্মক্লান্ত, শ্রান্ত।
  4. 88:4تَصْلَىٰ نَارًا حَامِيَةًতারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
  5. 88:5تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍটগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।
  6. 88:6لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍকাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
  7. 88:7لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍযা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।
  8. 88:8وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌকতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল।
  9. 88:9لِّسَعْيِهَا رَاضِيَةٌনিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।
  10. 88:10فِى جَنَّةٍ عَالِيَةٍউচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
  11. 88:11لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًসেখানে শুনবে না কোন অনর্থক কথাবার্তা,
  12. 88:12فِيهَا عَيْنٌ جَارِيَةٌসেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,
  13. 88:13فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌসেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন,
  14. 88:14وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌপানপাত্র থাকবে প্রস্তুত।
  15. 88:15وَنَمَارِقُ مَصْفُوفَةٌসারি সারি বালিশ,
  16. 88:16وَزَرَابِىُّ مَبْثُوثَةٌআর থাকবে মখমল- বিছানো।
  17. 88:17أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ(ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?
  18. 88:18وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْএবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে?
  19. 88:19وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْএবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে?
  20. 88:20وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْআর যমীনের দিকে, কীভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে?
  21. 88:21فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌকাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র।
  22. 88:22لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍতুমি তাদের ওপর জবরদস্তিকারী নও।
  23. 88:23إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَতবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে
  24. 88:24فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَআল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন।
  25. 88:25إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْতাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।
  26. 88:26ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمঅতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।
সূরা শুনুনMishary Alafasy