৮৭. সূরা আ’লা
সর্বোন্নত
ٱلْأَعْلَىٰ

সূরা আ’লা

সর্বোন্নত
১৯ আয়াতমাক্কী

সূরা আ’লা (الأعلى, অর্থ: সর্বোন্নত) কুরআনের ৮৭ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১৯টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯১ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা আ’লা — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 87:1سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَىতোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
  2. 87:2ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰযিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
  3. 87:3وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰযিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
  4. 87:4وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰযিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
  5. 87:5فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰঅতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
  6. 87:6سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓআমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
  7. 87:7إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰতবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
  8. 87:8وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰআমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
  9. 87:9فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰকাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
  10. 87:10سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰযে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
  11. 87:11وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَىআর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
  12. 87:12ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰযে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
  13. 87:13ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰঅতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
  14. 87:14قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰসাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
  15. 87:15وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰআর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
  16. 87:16بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَاকিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
  17. 87:17وَٱلَْٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓঅথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
  18. 87:18إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰআগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
  19. 87:19صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰইবরাহীম ও মূসার কিতাবে।
সূরা শুনুনMishary Alafasy