৮৬. সূরা তারিক্ব
রাতের আগন্তুক
ٱلطَّارِق

সূরা তারিক্ব

রাতের আগন্তুক
১৭ আয়াতমাক্কী

সূরা তারিক্ব (الطارق, অর্থ: রাতের আগন্তুক) কুরআনের ৮৬ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১৭টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯১ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা তারিক্ব — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 86:1وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِশপথ আসমানের আর যা রাতে আসে তার,
  2. 86:2وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُতুমি কি জান যা রাতে আসে তা কী?
  3. 86:3ٱلنَّجْمُ ٱلثَّاقِبُউজ্জ্বল নক্ষত্র।
  4. 86:4إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌপ্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
  5. 86:5فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَঅতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
  6. 86:6خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍতাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
  7. 86:7يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِযা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
  8. 86:8إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌতিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
  9. 86:9يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُযেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
  10. 86:10فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍসেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
  11. 86:11وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
  12. 86:12وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِএবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
  13. 86:13إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌকুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
  14. 86:14وَمَا هُوَ بِٱلْهَزْلِএবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
  15. 86:15إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًاএবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
  16. 86:16وَأَكِيدُ كَيْدًاআর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
  17. 86:17فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢاকাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।
সূরা শুনুনMishary Alafasy