ٱلْبُرُوج
সূরা বুরুজ
নক্ষত্রপুঞ্জ
২২ আয়াতমাক্কী
সূরা বুরুজ (البروج, অর্থ: নক্ষত্রপুঞ্জ) কুরআনের ৮৫ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ২২টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯০ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা বুরুজ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 85:1وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِশপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
- 85:2وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِআর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
- 85:3وَشَاهِدٍ وَمَشْهُودٍআর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
- 85:4قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
- 85:5ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
- 85:6إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌযখন তারা গর্তের কিনারায় বসে ছিল
- 85:7وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌআর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
- 85:8وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِতারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
- 85:9ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌআসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
- 85:10إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِযারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
- 85:11إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُযারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
- 85:12إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌতোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
- 85:13إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُতিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
- 85:14وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُতিনি ক্ষমাশীল, প্রেমময়,
- 85:15ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
- 85:16فَعَّالٌ لِّمَا يُرِيدُযা করতে চান তাই করেন।
- 85:17هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِতোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
- 85:18فِرْعَوْنَ وَثَمُودَফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
- 85:19بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍতবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
- 85:20وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢআর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
- 85:21بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
- 85:22فِى لَوْحٍ مَّحْفُوظٍۭসুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
সূরা শুনুনMishary Alafasy