ٱلْإِنْشِقَاق
সূরা ইনশিকাক
খণ্ড-বিখণ্ডকরণ
২৫ আয়াতমাক্কী
সূরা ইনশিকাক (الإنشقاق, অর্থ: খণ্ড-বিখণ্ডকরণ) কুরআনের ৮৪ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ২৫টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮৯ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা ইনশিকাক — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 84:1إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْযখন আসমান ফেটে যাবে,
- 84:2وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْএবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
- 84:3وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْএবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
- 84:4وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْআর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
- 84:5وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْএবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
- 84:6يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِহে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
- 84:7فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦঅতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
- 84:8فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًاতার হিসাব সহজভাবেই নেয়া হবে।
- 84:9وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًاসে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
- 84:10وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦআর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
- 84:11فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًاসে মৃত্যুকে ডাকবে,
- 84:12وَيَصْلَىٰ سَعِيرًاএবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
- 84:13إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًاসে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
- 84:14إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَসে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
- 84:15بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًاঅবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
- 84:16فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِআমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
- 84:17وَٱلَّيْلِ وَمَا وَسَقَআর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
- 84:18وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَআর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
- 84:19لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍঅবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
- 84:20فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَঅতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?
- 84:21وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
- 84:22بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
- 84:23وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَআল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
- 84:24فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍকাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।
- 84:25إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭকিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।
সূরা শুনুনMishary Alafasy