ٱلْمُطَفِّفِين
সূরা মুতাফ্ফিফীন
প্রতারণা করা
৩৬ আয়াতমাক্কী
সূরা মুতাফ্ফিফীন (المطففين, অর্থ: প্রতারণা করা) কুরআনের ৮৩ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৩৬টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮৭ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা মুতাফ্ফিফীন — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 83:1وَيْلٌ لِّلْمُطَفِّفِينَদুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
- 83:2ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَযারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
- 83:3وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَআর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
- 83:4أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَতারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,
- 83:5لِيَوْمٍ عَظِيمٍএক মহা দিবসে।
- 83:6يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَযেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।
- 83:7كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।
- 83:8وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌতুমি কি জান সিজ্জীন কী
- 83:9كِتَٰبٌ مَّرْقُومٌসীলমোহরকৃত কিতাব।
- 83:10وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
- 83:11ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِযারা কর্মফল দিবসকে অস্বীকার করে।
- 83:12وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍকেবল সীমালঙ্ঘনকারী, পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না।
- 83:13إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَতার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, ‘এ তো প্রাচীন কালের লোকেদের কাহিনী’’।
- 83:14كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَকক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।
- 83:15كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَকক্ষনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে।
- 83:16ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِঅতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।
- 83:17ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَঅতঃপর বলা হবে ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’
- 83:18كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে।
- 83:19وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَতুমি কি জান ইল্লিয়ীন কী?
- 83:20كِتَٰبٌ مَّرْقُومٌসীলমোহরকৃত কিতাব।
- 83:21يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَআল্লাহর নৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা) তার তত্ত্বাবধান করে।
- 83:22إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍপুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘মাতের মাঝে।
- 83:23عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَউচ্চ আসনে বসে তারা (চারদিকের সবকিছু) দেখতে থাকবে।
- 83:24تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِতুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে।
- 83:25يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍতাদেরকে পান করানো হবে সীল-আঁটা উৎকৃষ্ট পানীয়।
- 83:26خِتَٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَতার সীল হবে মিশকের, প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।
- 83:27وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍতাতে মেশানো থাকবে ‘তাসনীম,
- 83:28عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَওটা একটা ঝর্ণা, যাত্থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
- 83:29إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَপাপাচারী লোকেরা (দুনিয়ায়) মু’মিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করত।
- 83:30وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَআর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
- 83:31وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَআর তারা যখন তাদের আপন জনদের কাছে ফিরে আসত, তখন (মু’মিনদেরকে ঠাট্টা ক’রে আসার কারণে) ফিরত উৎফুল্ল হয়ে।
- 83:32وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَআর তারা যখন মু’মিনদেরকে দেখত তখন বলত, ‘এরা তো অবশ্যই গুমরাহ্।’
- 83:33وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَতাদেরকে তো মু’মিনদের হিফাযাতকারী হিসেবে পাঠানো হয়নি (মু’মিনদের কৃতকর্মের হিসাব মু’মিনরাই দিবে)।
- 83:34فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَআজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,
- 83:35عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَউচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
- 83:36هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَকাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?
সূরা শুনুনMishary Alafasy