৮২. সূরা ইনফিতার
বিদীর্ণ করা
ٱلْإِنْفِطَار

সূরা ইনফিতার

বিদীর্ণ করা
১৯ আয়াতমাক্কী

সূরা ইনফিতার (الإنفطار, অর্থ: বিদীর্ণ করা) কুরআনের ৮২ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১৯টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮৭ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা ইনফিতার — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 82:1إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْযখন আসমান ফেটে যাবে,
  2. 82:2وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْযখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
  3. 82:3وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْসমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
  4. 82:4وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْযখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
  5. 82:5عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْতখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
  6. 82:6يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِহে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
  7. 82:7ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَযিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
  8. 82:8فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَতিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
  9. 82:9كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِনা (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
  10. 82:10وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَঅবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
  11. 82:11كِرَامًا كَٰتِبِينَসম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
  12. 82:12يَعْلَمُونَ مَا تَفْعَلُونَতারা জানে তোমরা যা কর।
  13. 82:13إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍনেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
  14. 82:14وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍআর পাপীরা থাকবে জাহান্নামে,
  15. 82:15يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِকর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
  16. 82:16وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَতারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
  17. 82:17وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِতুমি কি জান কর্মফলের দিনটি কী?
  18. 82:18ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِআবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
  19. 82:19يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَئًْا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِসেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।
সূরা শুনুনMishary Alafasy