ٱلتَّكْوِير
সূরা তাকভীর
অন্ধকারাচ্ছন্ন
২৯ আয়াতমাক্কী
সূরা তাকভীর (التكوير, অর্থ: অন্ধকারাচ্ছন্ন) কুরআনের ৮১ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ২৯টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮৬ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা তাকভীর — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 81:1إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْযখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে
- 81:2وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْআর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।
- 81:3وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْপর্বতগুলোকে যখন চলমান করা হবে,
- 81:4وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْযখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,
- 81:5وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْযখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,
- 81:6وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْযখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।
- 81:7وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْযখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,
- 81:8وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْযখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,
- 81:9بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْকোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
- 81:10وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْযখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে,
- 81:11وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْযখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।
- 81:12وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْযখন জাহান্নামকে উসকে দেয়া হবে,
- 81:13وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْআর জান্নাতকে নিকটে আনা হবে,
- 81:14عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْতখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।
- 81:15فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِআমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,
- 81:16ٱلْجَوَارِ ٱلْكُنَّسِচলে ও লুকিয়ে যায়,
- 81:17وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَশপথ রাতের যখন তা বিদায় নেয়
- 81:18وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَআর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়,
- 81:19إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍএ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী।
- 81:20ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍযে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল।
- 81:21مُّطَاعٍ ثَمَّ أَمِينٍসেখানে মান্য ও বিশ্বস্ত।
- 81:22وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ(ওহে মাক্কাবাসী!) তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পাগল নয়।
- 81:23وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِসে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
- 81:24وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍসে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।
- 81:25وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍআর তা কোন অভিশপ্ত শয়ত্বানের বাণী নয়।
- 81:26فَأَيْنَ تَذْهَبُونَকাজেই তোমরা (সত্যকে প্রত্যাখ্যান করে) কোথায় চলেছ?
- 81:27إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَএটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ।
- 81:28لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَতার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।
- 81:29وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَতোমরা ইচ্ছে কর না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন।
সূরা শুনুনMishary Alafasy