৮০. সূরা আবাসা
সে ভ্রু কুঁচকালো
عَبَسَ

সূরা আবাসা

সে ভ্রু কুঁচকালো
৪২ আয়াতমাক্কী

সূরা আবাসা (عبس, অর্থ: সে ভ্রু কুঁচকালো) কুরআনের ৮০ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৪২টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮৫ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা আবাসা — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 80:1عَبَسَ وَتَوَلَّىٰٓ(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।
  2. 80:2أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।
  3. 80:3وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
  4. 80:4أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓকিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।
  5. 80:5أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰপক্ষান্তরে যে পরোয়া করে না,
  6. 80:6فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰতার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।
  7. 80:7وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰসে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।
  8. 80:8وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰপক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।
  9. 80:9وَهُوَ يَخْشَىٰআর সে ভয়ও করে,
  10. 80:10فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰতুমি তার প্রতি অমনোযোগী হলে।
  11. 80:11كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌনা, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,
  12. 80:12فَمَن شَآءَ ذَكَرَهُۥকাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
  13. 80:13فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে
  14. 80:14مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭসমুন্নত, পবিত্র।
  15. 80:15بِأَيْدِى سَفَرَةٍ(এমন) লেখকদের হাতে
  16. 80:16كِرَامٍۭ بَرَرَةٍ(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।
  17. 80:17قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥমানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
  18. 80:18مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥআল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
  19. 80:19مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥশুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।
  20. 80:20ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥঅতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।
  21. 80:21ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥঅতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
  22. 80:22ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥঅতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
  23. 80:23كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥনা, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
  24. 80:24فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓমানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
  25. 80:25أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّاআমি প্রচুর পানি ঢালি,
  26. 80:26ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّاতারপর যমীনকে বিদীর্ণ করে দেই,
  27. 80:27فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّاঅতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,
  28. 80:28وَعِنَبًا وَقَضْبًاআঙ্গুর, তাজা শাক-শব্জী,
  29. 80:29وَزَيْتُونًا وَنَخْلًاযয়তূন, খেজুর,
  30. 80:30وَحَدَآئِقَ غُلْبًاআর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,
  31. 80:31وَفَٰكِهَةً وَأَبًّاআর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।
  32. 80:32مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْতোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।
  33. 80:33فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُঅবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;
  34. 80:34يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِসেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
  35. 80:35وَأُمِّهِۦ وَأَبِيهِতার মা, তার বাপ,
  36. 80:36وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِতার স্ত্রী ও তার সন্তান থেকে,
  37. 80:37لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِসেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।
  38. 80:38وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌসেদিন কতক মুখ উজ্জ্বল হবে,
  39. 80:39ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌসহাস্য, উৎফুল্ল।
  40. 80:40وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌসেদিন কতক মুখ হবে ধূলিমলিন।
  41. 80:41تَرْهَقُهَا قَتَرَةٌকালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।
  42. 80:42أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُতারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, পাপাচারী।
সূরা শুনুনMishary Alafasy