৭৯. সূরা নাযিয়াত
প্রচেষ্টাকারী
ٱلنَّازِعَات

সূরা নাযিয়াত

প্রচেষ্টাকারী
৪৬ আয়াতমাক্কী

সূরা নাযিয়াত (النازعات, অর্থ: প্রচেষ্টাকারী) কুরআনের ৭৯ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৪৬টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮৩ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা নাযিয়াত — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 79:1وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًاশপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
  2. 79:2وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًاআর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
  3. 79:3وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًاশপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
  4. 79:4فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًاআর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
  5. 79:5فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًاঅতঃপর সব কাজের ব্যবস্থা করে।
  6. 79:6يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُসেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
  7. 79:7تَتْبَعُهَا ٱلرَّادِفَةُতারপর আসবে আরেকটি ভূকম্পন।
  8. 79:8قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌকত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
  9. 79:9أَبْصَٰرُهَا خَٰشِعَةٌতাদের দৃষ্টি নত হবে,
  10. 79:10يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِতারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
  11. 79:11أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةًআমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
  12. 79:12قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌতারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
  13. 79:13فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
  14. 79:14فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِসহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
  15. 79:15هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓমূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
  16. 79:16إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًىযখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন
  17. 79:17ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,
  18. 79:18فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰতাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?
  19. 79:19وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰআর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’
  20. 79:20فَأَرَىٰهُ ٱلَْٔايَةَ ٱلْكُبْرَىٰঅতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
  21. 79:21فَكَذَّبَ وَعَصَىٰকিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।
  22. 79:22ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰঅতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।
  23. 79:23فَحَشَرَ فَنَادَىٰসে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।
  24. 79:24فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰসে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।
  25. 79:25فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلَْٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓপরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।
  26. 79:26إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓযে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।
  27. 79:27ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَاতোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।
  28. 79:28رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَاতার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
  29. 79:29وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَاতিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।
  30. 79:30وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآঅতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
  31. 79:31أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَاতিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
  32. 79:32وَٱلْجِبَالَ أَرْسَىٰهَاপবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
  33. 79:33مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْএ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী।
  34. 79:34فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰঅতঃপর যখন মহাসংকট এসে যাবে।
  35. 79:35يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰসেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।
  36. 79:36وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰএবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।
  37. 79:37فَأَمَّا مَن طَغَىٰঅতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,
  38. 79:38وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَاআর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল
  39. 79:39فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰজাহান্নামই হবে তার আবাসস্থল।
  40. 79:40وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰআর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,
  41. 79:41فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰজান্নাতই হবে তার বাসস্থান।
  42. 79:42يَسَْٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَاএরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’
  43. 79:43فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآএর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?
  44. 79:44إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآএ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।
  45. 79:45إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَاযারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।
  46. 79:46كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَاযেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।
সূরা শুনুনMishary Alafasy