৭৮. সূরা নাবা
মহাসংবাদ
ٱلنَّبَأ

সূরা নাবা

মহাসংবাদ
৪০ আয়াতমাক্কী

সূরা নাবা (النبإ, অর্থ: মহাসংবাদ) কুরআনের ৭৮ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৪০টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮২ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা নাবা — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 78:1عَمَّ يَتَسَآءَلُونَলোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
  2. 78:2عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
  3. 78:3ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَযে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
  4. 78:4كَلَّا سَيَعْلَمُونَকক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
  5. 78:5ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَআবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
  6. 78:6أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
  7. 78:7وَٱلْجِبَالَ أَوْتَادًاআর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
  8. 78:8وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًاআর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
  9. 78:9وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاআর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
  10. 78:10وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًاরাতকে করেছি আবরণ,
  11. 78:11وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًاআর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
  12. 78:12وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًاআর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
  13. 78:13وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًاএবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
  14. 78:14وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًاআর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
  15. 78:15لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًاযাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
  16. 78:16وَجَنَّٰتٍ أَلْفَافًاআর ঘন উদ্যান।
  17. 78:17إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًاনিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
  18. 78:18يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًاসেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
  19. 78:19وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًاআকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
  20. 78:20وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًاআর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
  21. 78:21إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًاজাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
  22. 78:22لِّلطَّٰغِينَ مََٔابًا(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
  23. 78:23لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًاসেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
  24. 78:24لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًاসেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
  25. 78:25إِلَّا حَمِيمًا وَغَسَّاقًاফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
  26. 78:26جَزَآءً وِفَاقًاউপযুক্ত প্রতিফল।
  27. 78:27إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًاতারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
  28. 78:28وَكَذَّبُوا۟ بَِٔايَٰتِنَا كِذَّابًاতারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
  29. 78:29وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًاসবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
  30. 78:30فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًاঅতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
  31. 78:31إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
  32. 78:32حَدَآئِقَ وَأَعْنَٰبًاবাগান, আঙ্গুর,
  33. 78:33وَكَوَاعِبَ أَتْرَابًاআর সমবয়স্কা নব্য যুবতী
  34. 78:34وَكَأْسًا دِهَاقًاএবং পরিপূর্ণ পানপাত্র।
  35. 78:35لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًاসেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,
  36. 78:36جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًاএটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।
  37. 78:37رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًاযিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
  38. 78:38يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًاসেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
  39. 78:39ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مََٔابًاএ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
  40. 78:40إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢاআমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।
সূরা শুনুনMishary Alafasy