৭৭. সূরা মুরসালাত
প্রেরিত পুরুষ
ٱلْمُرْسَلَات

সূরা মুরসালাত

প্রেরিত পুরুষ
৫০ আয়াতমাক্কী

সূরা মুরসালাত (المرسلات, অর্থ: প্রেরিত পুরুষ) কুরআনের ৭৭ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৫০টি আয়াত রয়েছে এবং এটি ২৯ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৮০ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা মুরসালাত — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 77:1وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًاপর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
  2. 77:2فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًاঅতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,
  3. 77:3وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًاশপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
  4. 77:4فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًاআর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,
  5. 77:5فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًاঅতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,
  6. 77:6عُذْرًا أَوْ نُذْرًا(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।
  7. 77:7إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌতোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।
  8. 77:8فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْযখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,
  9. 77:9وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْযখন আকাশ বিদীর্ণ হবে,
  10. 77:10وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْযখন পবর্তমালা ধুনিত হবে।
  11. 77:11وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْযখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
  12. 77:12لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
  13. 77:13لِيَوْمِ ٱلْفَصْلِচূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
  14. 77:14وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِসেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
  15. 77:15وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  16. 77:16أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَআমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
  17. 77:17ثُمَّ نُتْبِعُهُمُ ٱلَْٔاخِرِينَঅতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
  18. 77:18كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَঅপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
  19. 77:19وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  20. 77:20أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍআমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?
  21. 77:21فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍঅতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।
  22. 77:22إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍএকটা নির্ধারিত সময় পর্যন্ত,
  23. 77:23فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَঅতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!
  24. 77:24وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  25. 77:25أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًاআমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?
  26. 77:26أَحْيَآءً وَأَمْوَٰتًاজীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।
  27. 77:27وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًاআর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।
  28. 77:28وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  29. 77:29ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।
  30. 77:30ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),
  31. 77:31لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِযা শীতল নয়, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও পারবে না।
  32. 77:32إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِসে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,
  33. 77:33كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌযেন হলুদ রঙ্গের উটের সারি,
  34. 77:34وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  35. 77:35هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَএদিন এমন যে, কেউ কথা বলতে পারবে না,
  36. 77:36وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَতাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।
  37. 77:37وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  38. 77:38هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَএটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।
  39. 77:39فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِএক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
  40. 77:40وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  41. 77:41إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍমুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,
  42. 77:42وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَআর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।
  43. 77:43كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيًٓٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।
  44. 77:44إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
  45. 77:45وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  46. 77:46كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।
  47. 77:47وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  48. 77:48وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَতাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।
  49. 77:49وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
  50. 77:50فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَতাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?
সূরা শুনুনMishary Alafasy