৭০. সূরা মাআরিজ
উন্নয়নের সোপান
ٱلْمَعَارِج

সূরা মাআরিজ

উন্নয়নের সোপান
৪৪ আয়াতমাক্কী

সূরা মাআরিজ (المعارج, অর্থ: উন্নয়নের সোপান) কুরআনের ৭০ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৪৪টি আয়াত রয়েছে এবং এটি ২৯ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৬৮ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা মাআরিজ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 70:1سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍএক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।
  2. 70:2لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌকাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই
  3. 70:3مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,
  4. 70:4تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
  5. 70:5فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًاসুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।
  6. 70:6إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًاতারা ঐ দিনটিকে সুদূর মনে করছে,
  7. 70:7وَنَرَىٰهُ قَرِيبًاকিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।
  8. 70:8يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِসেদিন আকাশ হবে গলিত রূপার মত,
  9. 70:9وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِআর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,
  10. 70:10وَلَا يَسَْٔلُ حَمِيمٌ حَمِيمًاবন্ধু বন্ধুর খবর নিবে না,
  11. 70:11يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِযদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,
  12. 70:12وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِতার স্ত্রী ও ভাইকে,
  13. 70:13وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُْٔوِيهِআর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত,
  14. 70:14وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِআর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে।
  15. 70:15كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰনা, কক্ষনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা,
  16. 70:16نَزَّاعَةً لِّلشَّوَىٰযা চামড়া তুলে দিবে,
  17. 70:17تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰজাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
  18. 70:18وَجَمَعَ فَأَوْعَىٰٓসে মালধন জমা করত, অতঃপর তা আগলে রাখত,
  19. 70:19۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًاমানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,
  20. 70:20إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًاবিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত,
  21. 70:21وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًاকল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,
  22. 70:22إِلَّا ٱلْمُصَلِّينَতবে নামায আদায়কারীরা এ রকম নয়,
  23. 70:23ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَযারা তাদের নামাযে স্থির সংকল্প
  24. 70:24وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌযাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে,
  25. 70:25لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِপ্রার্থী এবং বঞ্চিতদের,
  26. 70:26وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِযারা বিচার দিবসকে সত্য মানে।
  27. 70:27وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَযারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত,
  28. 70:28إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍতাদের প্রতিপালকের শাস্তি এমন যে তাত্থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না,
  29. 70:29وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَযারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে
  30. 70:30إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَতাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, কেননা তাতে তারা তিরস্কৃত হবে না,
  31. 70:31فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَতবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে, তারাই সীমালঙ্ঘনকারী।
  32. 70:32وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَযারা তাদের আমানাত ও ও‘য়াদা রক্ষা করে,
  33. 70:33وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَযারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,
  34. 70:34وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَযারা তাদের নামাযে যত্নবান,
  35. 70:35أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَতারাই হবে জান্নাতে সম্মানিত।
  36. 70:36فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَকাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য),
  37. 70:37عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَডান দিক আর বাম দিক থেকে দলে দলে,
  38. 70:38أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍতাদের প্রত্যেকেই কি এই লোভ করে যে, তাকে নি‘মাত-ভরা জান্নাতে দাখিল করা হবে?
  39. 70:39كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَকক্ষনো না, আমি তাদেরকে কী থেকে সৃষ্টি করেছি তা তারা জানে (এমন নগণ্য বস্তু থেকে সৃষ্ট মানুষ কেবল মানুষ হয়ে জন্ম নেয়ার কারণেই জান্নাতে চলে যাবে এ রকম লোভ করা বড়ই অবিবেচনাপ্রসূত ব্যাপার)।
  40. 70:40فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَআমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম,
  41. 70:41عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَতাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই।
  42. 70:42فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَকাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছিল।
  43. 70:43يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَযেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে- যেন তারা কোন লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে।
  44. 70:44خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَতাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই হল সেই দিন যার ও‘য়াদা তাদেরকে দেয়া হচ্ছিল।
সূরা শুনুনMishary Alafasy