৬৯. সূরা হাক্কাহ
নিশ্চিত সত্য
ٱلْحَاقَّة

সূরা হাক্কাহ

নিশ্চিত সত্য
৫২ আয়াতমাক্কী

সূরা হাক্কাহ (الحاقة, অর্থ: নিশ্চিত সত্য) কুরআনের ৬৯ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৫২টি আয়াত রয়েছে এবং এটি ২৯ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৬৬ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা হাক্কাহ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 69:1ٱلْحَآقَّةُনিশ্চিত সংঘটিতব্য বিষয়,
  2. 69:2مَا ٱلْحَآقَّةُকী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
  3. 69:3وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُআর তুমি কি জান কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
  4. 69:4كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ‘আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল।
  5. 69:5فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِঅতঃপর সামূদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।
  6. 69:6وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍআর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে।
  7. 69:7سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍযা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে, তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কান্ড।
  8. 69:8فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍতুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখছ কি?
  9. 69:9وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল।
  10. 69:10فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةًতারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল, তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন- অত্যন্ত কঠিন পাকড়াও।
  11. 69:11إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ(নূহের বানের) পানি যখন কূল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম।
  12. 69:12لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌযেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।
  13. 69:13فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌঅতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার।
  14. 69:14وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةًপৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
  15. 69:15فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُসেদিন ঘটবে সেই সংঘটিতব্য (মহা) ঘটনা।
  16. 69:16وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌআকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।
  17. 69:17وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَٰنِيَةٌফেরেশতারা থাকবে আকাশের আশে পাশে। আটজন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে।
  18. 69:18يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌসেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না।
  19. 69:19فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْতখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,
  20. 69:20إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْআমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’
  21. 69:21فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍঅতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
  22. 69:22فِى جَنَّةٍ عَالِيَةٍউচ্চতম মর্যাদার জান্নাতে,
  23. 69:23قُطُوفُهَا دَانِيَةٌতার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।
  24. 69:24كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيًٓٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ(তাদেরকে বলা হবে) পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান কর বিগত দিনে তোমরা যা (নেক ‘আমাল) করেছিলে তার প্রতিদান স্বরূপ।
  25. 69:25وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْকিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত,
  26. 69:26وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْআর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম,
  27. 69:27يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত!
  28. 69:28مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜআমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না,
  29. 69:29هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْআমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,
  30. 69:30خُذُوهُ فَغُلُّوهُ(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,
  31. 69:31ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُতারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে,
  32. 69:32ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُতারপর ওকে শিকল দিয়ে বাঁধ- সত্তর হাত দীর্ঘ এক শিকলে,
  33. 69:33إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِসে মহান আল্লাহর উপর ঈমান আনেনি,
  34. 69:34وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِআর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,
  35. 69:35فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌকাজেই আজ এখানে তার কোন বন্ধু নেই,
  36. 69:36وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,
  37. 69:37لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطُِٔونَযা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।
  38. 69:38فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَআমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,
  39. 69:39وَمَا لَا تُبْصِرُونَআর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না
  40. 69:40إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍযে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী।
  41. 69:41وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَতা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,
  42. 69:42وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَএটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।
  43. 69:43تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَএটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
  44. 69:44وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِনবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,
  45. 69:45لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِআমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,
  46. 69:46ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَতারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা,
  47. 69:47فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَঅতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, (আমার গোস্বা থেকে তাকে রক্ষা করার জন্য) বাধা সৃষ্টি করতে পারে।
  48. 69:48وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَমুত্তাক্বীদের জন্য এ কুরআন অবশ্যই এক উপদেশ,
  49. 69:49وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَআমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক লোক (কুরআনকে) অস্বীকার করবে।
  50. 69:50وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَআর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।
  51. 69:51وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِএটা একেবারে নিশ্চিত সত্য।
  52. 69:52فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِঅতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।
সূরা শুনুনMishary Alafasy