ٱلْقَلَم
সূরা কলম
কলম
৫২ আয়াতমাক্কী
সূরা কলম (القلم, অর্থ: কলম) কুরআনের ৬৮ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৫২টি আয়াত রয়েছে এবং এটি ২৯ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৬৪ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা কলম — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 68:1نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَনূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।
- 68:2مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍতোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।
- 68:3وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍতোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,
- 68:4وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍনিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।
- 68:5فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَশীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,
- 68:6بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُতোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।
- 68:7إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَতোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।
- 68:8فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَকাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।
- 68:9وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَতারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,
- 68:10وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍতুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।
- 68:11هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍযে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,
- 68:12مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍযে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
- 68:13عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍকঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।
- 68:14أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَকারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।
- 68:15إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَতার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।
- 68:16سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِআমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।
- 68:17إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَআমি এদেরকে (অর্থাৎ মক্কাবাসীদেরকে) পরীক্ষা করেছি যেমন আমি বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। যখন তারা কসম করে বলেছিল যে, তারা সকাল বেলায় অবশ্যই বাগানের ফল সংগ্রহ করে নেবে।
- 68:18وَلَا يَسْتَثْنُونَতারা ‘ইনশাআল্লাহ’ বলেনি।
- 68:19فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَঅতঃপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পড়ল যখন তারা ছিল নিদ্রিত।
- 68:20فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِযার ফলে তা হয়ে গেল বিবর্ণ কাটা ফসলের মত।
- 68:21فَتَنَادَوْا۟ مُصْبِحِينَসকালে একে অপরকে ডেকে বলল,
- 68:22أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ‘তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল।
- 68:23فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَতারা চুপি চুপি কথা বলতে বলতে চলল।
- 68:24أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ‘আজ যেন সেখানে তোমাদের কাছে মিসকীনরা অবশ্যই ঢুকতে না পারে।’
- 68:25وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَٰدِرِينَতারা এক (অন্যায়) সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল।
- 68:26فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَঅতঃপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল, ‘‘আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি,
- 68:27بَلْ نَحْنُ مَحْرُومُونَ(অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠল) বরং আমরা তো কপাল পোড়া।’’
- 68:28قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَতাদের মধ্যেকার সবচেয়ে ভাল লোকটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’
- 68:29قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَতারা বলল, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা সীমালঙ্ঘনকারীই ছিলাম।’
- 68:30فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَٰوَمُونَঅতঃপর তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল।
- 68:31قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَতারা বলল, ‘দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী,
- 68:32عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَসম্ভবতঃ আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে উত্তম (বাগান) দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম।’
- 68:33كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلَْٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ‘আযাব এ রকমই হয়ে থাকে। আর আখিরাতের ‘আযাব তো সবচেয়ে কঠিন। যদি তারা জানত!
- 68:34إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِমুত্তাক্বীদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে নি‘মাতে পরিপূর্ণ জান্নাত।
- 68:35أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَআমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মত গণ্য করব?
- 68:36مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَতোমাদের কী হয়েছে, তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ?
- 68:37أَمْ لَكُمْ كِتَٰبٌ فِيهِ تَدْرُسُونَতোমাদের কাছে কি (আল্লাহর নাযিলকৃত) কোন কিতাব আছে যা পড়ে তোমরা জানতে পার যে,
- 68:38إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَতোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ কর?
- 68:39أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَঅথবা তোমাদের জন্য আমার উপর কি ক্বিয়ামত পর্যন্ত বলবৎ কোন দায়বদ্ধতা আছে যে, তোমরা যা দাবী করবে তাই পাবে?
- 68:40سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌতুমি তাদেরকে জিজ্ঞেস কর (আল্লাহ যে তাদের সঙ্গে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ) এ ব্যাপারে তাদের মধ্যে কোন্ ব্যক্তি জামিনদার (গ্যারান্টর)?
- 68:41أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَঅথবা তাদের কি শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে হাজির করুক- তারা যদি সত্যবাদী হয়ে থাকে।
- 68:42يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَযেদিন (ক্বিয়ামতে) পায়ের গোছা (হাঁটুর নিম্নভাগ) উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না।
- 68:43خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَতাদের দৃষ্টি হবে অবনত, অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। (দুনিয়াতে) তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সেজদা করার জন্য ডাকা হত (কিন্তু তারা সেজদা করত না)
- 68:44فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَকাজেই ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এ বাণীকে অস্বীকার করেছে। আমি তাদেরকে ক্রমে ক্রমে আস্তে আস্তে এমনভাবে ধরে টান দিব যে, তারা একটু টেরও পাবে না।
- 68:45وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌআমি তাদেরকে (লম্বা) সময় দেই, আমার কৌশল বড়ই মজবুত।
- 68:46أَمْ تَسَْٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَতুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, দেনার দায়ভার বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে?
- 68:47أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَনাকি তাদের কাছে গায়বের খবর আছে যা তা তারা লিখে রাখে।
- 68:48فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌকাজেই তুমি তোমার প্রতিপালকের হুকুমের জন্য ধৈর্য ধরে অপেক্ষা কর, আর মাছওয়ালা [ইউনুস (আঃ)] এর মত (অধৈর্য) হয়ো না। স্মরণ কর যখন সে (তার প্রতিপালককে ডাক দিয়েছিল চিন্তায় দুঃখে আচ্ছন্ন হয়ে।
- 68:49لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌতার প্রতিপালকের অনুগ্রহ যদি তার কাছে না পৌঁছত, তাহলে সে লাঞ্ছিত অবস্থায় ধুঁধুঁ বালুকাময় তীরে নিক্ষিপ্ত হত।
- 68:50فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَএভাবে তার প্রতিপালক তাকে বেছে নিলেন আর তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।
- 68:51وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌকাফিররা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। আর তারা বলে, ‘‘সে তো অবশ্যই পাগল।’’
- 68:52وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَঅথচ এ কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়।
সূরা শুনুনMishary Alafasy