ٱلْمُدَّثِّر
সূরা মুদ্দাস্সির
পোশাক পরিহিত
৫৬ আয়াতমাক্কী
সূরা মুদ্দাস্সির (المدثر, অর্থ: পোশাক পরিহিত) কুরআনের ৭৪ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৫৬টি আয়াত রয়েছে এবং এটি ২৯ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৭৫ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা মুদ্দাস্সির — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 74:1يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!
- 74:2قُمْ فَأَنذِرْওঠ, সতর্ক কর।
- 74:3وَرَبَّكَ فَكَبِّرْআর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
- 74:4وَثِيَابَكَ فَطَهِّرْতোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।
- 74:5وَٱلرُّجْزَ فَٱهْجُرْ(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।
- 74:6وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
- 74:7وَلِرَبِّكَ فَٱصْبِرْতোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
- 74:8فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِযেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,
- 74:9فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌসেদিনটি হবে বড়ই কঠিন দিন,
- 74:10عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।
- 74:11ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًاছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
- 74:12وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًاআর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,
- 74:13وَبَنِينَ شُهُودًاআর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।
- 74:14وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًاএবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।
- 74:15ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَএর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।
- 74:16كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لَِٔايَٰتِنَا عَنِيدًاকক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।
- 74:17سَأُرْهِقُهُۥ صَعُودًاশীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।
- 74:18إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَসে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,
- 74:19فَقُتِلَ كَيْفَ قَدَّرَধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!
- 74:20ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَআবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!
- 74:21ثُمَّ نَظَرَতারপর সে তাকালো।
- 74:22ثُمَّ عَبَسَ وَبَسَرَতারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো।
- 74:23ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَতারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।
- 74:24فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُতারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।
- 74:25إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِএটা তো মানুষের কথা মাত্র।’
- 74:26سَأُصْلِيهِ سَقَرَশীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
- 74:27وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُতুমি কি জান জাহান্নামের আগুন কী?
- 74:28لَا تُبْقِى وَلَا تَذَرُতা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।
- 74:29لَوَّاحَةٌ لِّلْبَشَرِচামড়া ঝলসে দেবে।
- 74:30عَلَيْهَا تِسْعَةَ عَشَرَসেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা।
- 74:31وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِআমিই কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আর তাদের (এই) সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি (কেননা তারা এ কথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র ঊনিশ জন ফেরেশতা বিশাল জাহান্নামের যাবতীয় দায়িত্ব পালন করবে) আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ঈমানদারগণ যেন কোন রকম সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে উঠে, ‘‘ এ ধরণের কথা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?’’ এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী (কারা এবং এর স্যখ্যা কত সে) সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। (জাহান্নামের) এ (বর্ণনা দেয়া হল) কেবল মানুষের নসীহত লাভের জন্য।
- 74:32كَلَّا وَٱلْقَمَرِ(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,
- 74:33وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَরাতের কসম যখন তার অবসান হয়,
- 74:34وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَপ্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,
- 74:35إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِএই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,
- 74:36نَذِيرًا لِّلْبَشَرِমানুষের জন্য সতর্ককারী,
- 74:37لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَতোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য
- 74:38كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌপ্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
- 74:39إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِকিন্তু ডান পাশের লোকেরা নয়।
- 74:40فِى جَنَّٰتٍ يَتَسَآءَلُونَতারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে
- 74:41عَنِ ٱلْمُجْرِمِينَঅপরাধীদের সম্পর্কে
- 74:42مَا سَلَكَكُمْ فِى سَقَرَ‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?
- 74:43قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَতারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না,
- 74:44وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَআর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না,
- 74:45وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَআর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।
- 74:46وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِআমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
- 74:47حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُআমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’
- 74:48فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَতখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।
- 74:49فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَতাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?
- 74:50كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌতারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,
- 74:51فَرَّتْ مِن قَسْوَرَةٍۭসিংহের সামনে থেকে পালাচ্ছে।
- 74:52بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةًবস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।
- 74:53كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلَْٔاخِرَةَনা, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।
- 74:54كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌনা, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।
- 74:55فَمَن شَآءَ ذَكَرَهُۥএক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।
- 74:56وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِআল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।
সূরা শুনুনMishary Alafasy