৭৫. সূরা কিয়ামাহ
পুনরুত্থান
ٱلْقِيَامَة

সূরা কিয়ামাহ

পুনরুত্থান
৪০ আয়াতমাক্কী

সূরা কিয়ামাহ (القيامة, অর্থ: পুনরুত্থান) কুরআনের ৭৫ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৪০টি আয়াত রয়েছে এবং এটি ২৯ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৭৭ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা কিয়ামাহ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 75:1لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِআমি কসম করছি ক্বিয়ামতের দিনের,
  2. 75:2وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِআমি আরো কসম করছি সেই মনের যে (অন্যায় কাজ ক’রে বসলে) নিজেকে ধিক্কার দেয় (যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে)।
  3. 75:3أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥমানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না।
  4. 75:4بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥকেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম
  5. 75:5بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥকিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়।
  6. 75:6يَسَْٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِসে জিজ্ঞেস করে, ‘ক্বিয়ামত দিবস কবে?’
  7. 75:7فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُযখন চোখ ধাঁধিয়ে যাবে,
  8. 75:8وَخَسَفَ ٱلْقَمَرُচাঁদ হয়ে যাবে আলোকহীন
  9. 75:9وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُসুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে,
  10. 75:10يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّসেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’
  11. 75:11كَلَّا لَا وَزَرَমোটেই না, আশ্রয়ের কোন জায়গা নেই।
  12. 75:12إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّসেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।
  13. 75:13يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَসেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে সে কী (‘আমাল) আগে পাঠিয়েছে আর কী পেছনে ছেড়ে এসেছে।
  14. 75:14بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌআসলে মানুষ নিজেই নিজের সম্পর্কে চাক্ষুসভাবে অবগত।
  15. 75:15وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥযদিও সে নানান অজুহাত পেশ করে।
  16. 75:16لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ(এ সূরাহ অবতীর্ণ হওয়ার সময় আল্লাহর রসূল তা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অভয় দিয়ে বললেন) তুমি তাড়াতাড়ি ওয়াহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না।
  17. 75:17إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥএর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই।
  18. 75:18فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥকাজেই আমি যখন তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর।
  19. 75:19ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥঅতঃপর তা (ওয়াহীয়ে খফী বা প্রচ্ছন্ন ওয়াহীর মাধ্যমে) বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব।
  20. 75:20كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ(আবার পূর্বের প্রসঙ্গে ফিরে গিয়ে আল্লাহ বলছেন) না, প্রকৃতপক্ষে তোমরা ইহজীবনকেই ভালবাস,
  21. 75:21وَتَذَرُونَ ٱلَْٔاخِرَةَআর আখিরাতকে উপেক্ষা কর।
  22. 75:22وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌকতক মুখ সেদিন উজ্জ্বল হবে।
  23. 75:23إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌতারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।
  24. 75:24وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌকতক মুখ সেদিন বিবর্ণ হবে।
  25. 75:25تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌতারা ধারণা করবে যে, তাদের সঙ্গে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
  26. 75:26كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ(তোমরা যে ভাবছ ক্বিয়ামত হবে না সেটা) কক্ষনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে,
  27. 75:27وَقِيلَ مَنْ ۜ رَاقٍতখন বলা হবে, (তাকে বাঁচানোর জন্য) ঝাড়ফুঁক দেয়ার কেউ আছে কি?
  28. 75:28وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُসে (অর্থাৎ মুমূর্ষু ব্যক্তি) মনে করবে যে, (দুনিয়া হতে) বিদায়ের ক্ষণ এসে গেছে।
  29. 75:29وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِআর জড়িয়ে যাবে এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে।
  30. 75:30إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُসেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে।
  31. 75:31فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰকিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাযও আদায় করেনি।
  32. 75:32وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰবরং সে প্রত্যাখ্যান করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল।
  33. 75:33ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓঅতঃপর সে অতি দম্ভভরে তার পরিবারবর্গের কাছে ফিরে গিয়েছিল।
  34. 75:34أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰদুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ,
  35. 75:35ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓঅতঃপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ।
  36. 75:36أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًىমানুষ কি মনে করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে। (তাকে পুনর্জীবিত করাও হবে না, আর বিচারের জন্য হাজির করাও হবে না)?
  37. 75:37أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ(তার মৃত্যুর পর আল্লাহ পুনরায় তাকে জীবিত করতে পারবেন না সে এটা কী ভাবে ধারণা করছে?) সে কি (মায়ের গর্ভে) নিক্ষিপ্ত শুক্রবিন্দু ছিল না?
  38. 75:38ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰতারপর সে হল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করলেন ও সুবিন্যস্ত করলেন।
  39. 75:39فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓঅতঃপর তা থেকে তিনি সৃষ্টি করলেন জুড়ি- পুরুষ ও নারী।
  40. 75:40أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحِْۧىَ ٱلْمَوْتَىٰএহেন স্রষ্টা কি মৃতকে আবার জীবিত করতে সক্ষম নন?
সূরা শুনুনMishary Alafasy