ٱلتَّكَاثُر
সূরা তাকাসুর
প্রাচুর্যের প্রতিযোগিতা
৮ আয়াতমাক্কী
সূরা তাকাসুর (التكاثر, অর্থ: প্রাচুর্যের প্রতিযোগিতা) কুরআনের ১০২ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ৮টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৬০০ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা তাকাসুর — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 102:1أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُঅধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
- 102:2حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَএমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
- 102:3كَلَّا سَوْفَ تَعْلَمُونَ(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
- 102:4ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَআবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
- 102:5كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِকক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
- 102:6لَتَرَوُنَّ ٱلْجَحِيمَতোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
- 102:7ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِআবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
- 102:8ثُمَّ لَتُسَْٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِতারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
সূরা শুনুনMishary Alafasy