ٱلْقَارِعَة
সূরা ক্বারিয়াহ
মহাসংকট
১১ আয়াতমাক্কী
সূরা ক্বারিয়াহ (القارعة, অর্থ: মহাসংকট) কুরআনের ১০১ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১১টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৬০০ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা ক্বারিয়াহ — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 101:1ٱلْقَارِعَةُমহা বিপদ
- 101:2مَا ٱلْقَارِعَةُকী সেই মহা বিপদ?
- 101:3وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُমহা বিপদ সম্পর্কে তুমি কী জান?
- 101:4يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِসে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
- 101:5وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِআর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।
- 101:6فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥঅতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
- 101:7فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍসে সুখী জীবন যাপন করবে।
- 101:8وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥআর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,
- 101:9فَأُمُّهُۥ هَاوِيَةٌ(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।
- 101:10وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْতুমি কি জান তা কী?
- 101:11نَارٌ حَامِيَةٌۢজ্বলন্ত আগুন।
সূরা শুনুনMishary Alafasy