ٱلْعَادِيَات
সূরা আদিয়াত
অভিযানকারী
১১ আয়াতমাক্কী
সূরা আদিয়াত (العاديات, অর্থ: অভিযানকারী) কুরআনের ১০০ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, এতে ১১টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৯ পৃষ্ঠা থেকে শুরু।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
সূরা আদিয়াত — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ
শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
- 100:1وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًاশপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,
- 100:2فَٱلْمُورِيَٰتِ قَدْحًاঅতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,
- 100:3فَٱلْمُغِيرَٰتِ صُبْحًاঅতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,
- 100:4فَأَثَرْنَ بِهِۦ نَقْعًاআর সে সময় ধূলি উড়ায়,
- 100:5فَوَسَطْنَ بِهِۦ جَمْعًاঅতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),
- 100:6إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌবস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।
- 100:7وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌআর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।
- 100:8وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌআর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।
- 100:9۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِসে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,
- 100:10وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِআর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,
- 100:11إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢনিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।
সূরা শুনুনMishary Alafasy