৯৯. সূরা যিলযাল
ভূমিকম্প
ٱلزَّلْزَلَة

সূরা যিলযাল

ভূমিকম্প
৮ আয়াতমাদানী

সূরা যিলযাল (الزلزلة, অর্থ: ভূমিকম্প) কুরআনের ৯৯ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, এতে ৮টি আয়াত রয়েছে এবং এটি ৩০ নম্বর পারায়, মাদানী মুসহাফের ৫৯৯ পৃষ্ঠা থেকে শুরু।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

সূরা যিলযাল — সব আয়াত আরবি ও বাংলা অর্থসহ

শব্দে শব্দে অর্থ, উচ্চারণ ও তাফসীরের জন্য যেকোনো আয়াত খুলুন।
  1. 99:1إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَاপৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,
  2. 99:2وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَاপৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,
  3. 99:3وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَاএবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’
  4. 99:4يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَاসে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,
  5. 99:5بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَاকারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,
  6. 99:6يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْসেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,
  7. 99:7فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥঅতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,
  8. 99:8وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥআর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।
সূরা শুনুনMishary Alafasy